জাতীয়

ডিএমপির ১৮ পরিদর্শককে রদবদল 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে একযোগে রদবদল করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। তাদেরকে ডিএমপির বিভিন্ন বিভাগে রদবদল করা হয়।

ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পরিদর্শক তাসলিমা আক্তারকে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত), কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) ঠাকুর দাস মালোকে শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত), গেন্ডারিয়া থানার পরিদর্শক (অপারেশন) রাসেল হোসেনকে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত), শ্যামপুর থানার পরিদর্শক (অপারেশন) জামাল হোসেনকে দারুসসালাম থানার অপারেশন (তদন্ত), শাহজাহানপুর থানার পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গীর আলমকে শেরেবাংলানগর থানার পরিদর্শক (তদন্ত), সংযুক্ত সিআরও শাখার পরিদর্শক আবুল হাসনাত খন্দকারকে ভাষানটেক থানার অপারেশন (তদন্ত), ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) মো. নূর আলম সিদ্দিকীকে গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত), মতিঝিল থানার পরিদর্শক (অপারেশন) মো. রফিকুল ইসলামকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত), পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) মো. ইয়ামিন কবিরকে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে।

শেরেবাংলানগর থানার পরিদর্শক তদন্ত মুহাম্মদ আবুল কালাম আজাদকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ, ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলামকে গোয়েন্দা ওয়ারী বিভাগ, গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল ইসলামকে সিটি অ্যাডমিন আ্যান্ড লজিস্টিকস বিভাগে বদলি করা হয়েছে।

মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মো. আক্তার হোসেনকে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগে, যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, বংশাল থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আবুল কালাম ভূঁঞাকে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত), একই থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীমকে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগে এবং লাইনওআর বিভাগের পরিদর্শক মো. আজিজ আহমেদকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে, লাইনওয়ার বিভাগের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামকে গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা