জাতীয়

দুই বাংলাদেশিকে সরিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের দুই নাগরিককে আফগানিস্তান থেকে নিরাপদ আশ্রয়ে নিয়েছে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহিনী এমন দুই বাংলাদেশিকে সরালো, যারা তাদের হয়ে আফগানিস্তানে কাজ করেছেন। ওই দুই বাংলাদেশি কাবুলে মার্কিন সামরিক ঘাঁটিতে চাকরি করতেন। এরা হলেন- মো. ফারুক হোসেন ও মো. মহিউদ্দিন। তাদের কাতারে নেওয়া হয়েছে।

রোববার (২২ আগস্ট) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানান উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম। এ ছাড়াও বেসরকারি সংস্থা ব্র্যাক ইন্টারন্যাশনালের ৩ কর্মকর্তাকে কাজাখস্তানে নেওয়া হয়েছে। আফগানিস্তানে আরও ২৪ জন বাংলাদেশি আটকা পড়েছেন।

ফারুক হোসেনের গ্রামের বাড়ি বরিশালে এবং মহিউদ্দিনের গ্রামের বাড়ি কুমিল্লায়। এর আগে আফগানিস্তানে ২৭ বাংলাদেশির আটকে পড়ার তথ্য ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ। তখন এই দুজনের কোন তথ্যই ছিল না।

রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম বলেন, মার্কিন সামরিক ঘাঁটিতে কর্মরত দুই বাংলাদেশির বিষয়ে আগে তথ্য ছিল না। রোববার তাদের কাবুল থেকে দোহায় নেওয়ার পর আফগানিস্তানের সূত্র থেকে তাদের সম্পর্কে জেনেছি। রোববার কাবুল থেকে জাতিসংঘের একটি ফ্লাইটে ব্র্যাক ইন্টারন্যাশনালের তিন কর্মকর্তাকে কাজাখস্তানের রাজধানী নূর সুলতানে সরিয়ে নেওয়া হয়েছে।

ব্র্যাকের তিন কর্মকর্তা মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকার উদ্দেশে রওনা দেবেন। কাবুলে অবস্থানরত ব্র্যাকের অন্য তিন কর্মকর্তার আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফেরার প্রস্তুতি চলছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা