জাতীয়

১৬ বছরে এনআইডির সিদ্ধান্ত সোমবার

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন-ইসি ১৬ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র-এনআইডি দিতে চাচ্ছে। প্রতিষ্ঠানটি এ উদ্দেশে ২০০৬ সালের ২ জানুয়ারির আগে জন্মগ্রহণকারীদের তথ্য সংগ্রহ করতে যাচ্ছে। তবে এবার তথ্যের জন্য বাড়ি বাড়ি যাওয়ার চিন্তা নেই কমিশনের। আগ্রহীদের উপজেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। নিবন্ধিত হওয়া যাবে অনলাইনে। পরে বায়োমেট্রিক সম্পন্ন হলে এনআইডি পাওয়া যাবে।

সোমবার (২৩ আগস্ট) এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এদিন সকাল সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির ৮৪তম বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা সভাপতিত্ব করবেন। বৈঠক সূচিতে ২০০৬ সাল ২ জানুয়ারির আগে জন্মগ্রহণ করা বাংলাদেশিদের তথ্য সংগ্রহকরণের বিষয়টি রয়েছে।

ইসি সূত্র জানায়, সরকারের করোনা টিকাদান কর্মসূচি সহজ করতে ইসি নাগরিকদের এনআইডির আওতায় আনার কাজটি এগিয়ে রাখতে চায়। এক্ষেত্রে ২ বছর কমিয়ে ১৬ বছর বয়সীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকার ১৮ বছর থেকে তার উপরে শিক্ষার্থীসহ সকল নাগরিককে টিকাদানের সিদ্ধান্ত নিয়েছে। টিকা গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধনের ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক।

কমিশন মনে করছে সরকার পর্যায়ক্রমে সকল নাগরিকগণকে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় নিয়ে আসবে, সেক্ষেত্রে এনআইডি না থাকার কারণে ১৮ বছরের কম বয়স্ক নাগরিকদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম ব্যাহত হতে পারে। যে কারণে ভবিষ্যতে নাগরিকদের যাতে টিকা নিতে বেগ না হয় তার কারণে নির্বাচন কমিশন ১৬ বছর বয়সীদের তথ্য সংগ্রহ করে এনআইডি দেওয়ার চিন্তা করছে। নির্বাচন কমিশন পর্যায়ক্রমে আরও কম বয়সীদের এনআইডি দেওয়ার পথে এগুবেও বলে ইসি সূত্রে জানা গেছে।

বর্তমানে নির্বাচন কমিশন ১৮ বছর বা তদূর্ধ্ব নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দিলেও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ অনুযায়ী যে কোনও বয়সী নাগরিকদের পরিচয় পত্র দেওয়ার বিধান রয়েছে।

নির্বাচন কমিশন সর্বশেষ ২০১৯ সালে নাগরিকদের তথ্য সংগ্রহ করেছিল। ওই সময় ভোটার হওয়ার উপযোগী (১৮ বছর) নাগরিকের পাশাপাশি ১৬ বছর বয়সীদের (১ জানুয়ারি ২০০৪ বা তার আগে জন্মগ্রহণকারী) আগাম তথ্যও সংগ্রহ করেছিল ইসি। ২০১৯ সালে সংগৃহীত তথ্য থেকে ২০২০ সালে ৬৭ লক্ষ ৫৮ হাজার ৮২৫ জন এবং ২০২১ সালে ১৪ লক্ষ ৬৫ হাজার ৪৬ জন নাগরিকের তথ্য চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা ইতোমধ্যে জাতীয় পরিচয় পত্র পেয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা