জাতীয়

খালা বকা দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডায় সুমাইয়া আক্তার তন্নি (১৭) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে খিলবাড়ীরটেক ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো। বুধবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতালে নিয়ে আসা নিহতের খালা রহিমা বেগম জানান, মৃত তন্নির মা রেখা বেগম ৫ বছর ধরে সৌদি আরব থাকেন। বাবা আবুল কাশেম একটি কনস্ট্রাকশন ফার্মের দেখাশোনার কাজ করেন। সে সুবাদে উত্তরা থাকেন। তন্নিরা ভাই-বোনসহ তার খালা পারভীন বেগমের সঙ্গে উত্তরবাড্ডা খালপাড় ভাড়া বাসায় থাকেন। তন্নির ছোট বোন তৃষার সঙ্গে ঝগড়া করায় তার খালা শাসন করে বকা দেন। পরে সবার অগোচরে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

তিনি জানান, স্বজনরা সেখান থেকে উদ্ধার করে অচেতন অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখান থেকে রাত পৌনে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকে এসে নিহতের বাবা আবুল কাশেম মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। তিনি বলেন, আমি খবর পেয়েছি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আবার কেউ বলছে ঘুমের ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে পড়েছে। পরে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের মৃত্যুর বিষয়টি বিভিন্নভাবে বলায় চিকিৎসক ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মৃত তন্নি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাঁ গ্রামের আবুল কাশেমের মেয়ে। দুই বোন এক ভাই এর মধ্যে সে ছিল দ্বিতীয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা