জাতীয়

আম চায় রাশিয়া, বাংলাদেশ সার

কূটনৈতিক প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আম কূটনীতির পর এবার আম কেনার দিকে মন দিয়েছে রাশিয়া। বাংলাদেশে দায়িত্বরত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকসান্দর ভি মান্টিটস্কি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সাথে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

বুধবার (১৮ আগস্ট) সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

চলতি বছর বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে হাড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠিয়েছেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই আম কূটনীতি বিশ্বে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছিলো।

বৈঠক শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন তিনি এতোদিন যত আম খেয়েছেন তা খুবই সুস্বাধু। রাশিয়ান মানুষও আম পছন্দ করে। সেখানে এর ভালো বাজার আছে। তিনি আম রপ্তানির ব্যাপারে কাজ করতে আগ্রহ পোষণ করেছেন।

আম উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে সপ্তম হলেও রপ্তানি ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে।

তিনি জানান, রাশিয়ার সাথে দুই বিলিয়ন ডলারের বেশি বাণিজ্যিক লেনদেন হয়ে থাকে। আমাদের কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের জন্য দেশটি খুবই গুরুত্বপূর্ণ।

সার আমদানির ব্যাপারে কৃষিমন্ত্রী বলেন, ডিএপিপি নামে একটি নতুন সারের ব্যবহার বাংলাদেশে বেড়েছে। আগে যেখানে ৭ লাখ টন ডিএপিপি ব্যবহার হতো এখন চাহিদা বেড়ে ১৪ লাখ টন হয়েছে। রাশিয়া থেকে এ সার কেনার বিষয়েও রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, রাশিয়ার সঙ্গে একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, সরকার টু সরকার। আমরা ভালো দামে রাশিয়া থেকে ডিএপিপি আনতে পারি কিনা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা