জাতীয়

হাতে আছে এক কোটি ৪ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের এক কোটি ৪ লাখ টিকা হাতে আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বুধবার (১৮ আগস্ট) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সচিবসভা নিয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সচিব বলেন, আমরা ২১ কোটি ডোজ টিকার প্রতিশ্রুতি পেয়েছি। ইতোমধ্যে তিন কোটি ১০ লাখ কেনা হয়েছে। তারমধ্যে দুই কোটি দেয়া হয়েছে। বাকিগুলোও পর্যায়ক্রমে দেয়া হবে। তা ছাড়া ক্রয়সংক্রান্ত সভায় আরও ৬ কোটি টিকা কেনার অনুমোদন পাওয়া গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বেশকিছু নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ভার্চুয়ালি বা অনলাইনে যেকোনো পদ্ধতিতেই শিক্ষা কার্যক্রম চালু থাকতে হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা