জাতীয়
বঙ্গবন্ধু হত্যা

দণ্ডপ্রাপ্তদের দেশে আনতে আইনি সহায়তা দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে সব ধরনের আইনি সহায়তা করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল অফিসে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আমাদের প্রয়াত অ্যাটর্নি জেনারেল আমার সিনিয়র অ্যাডভোকেট মাহবুবে আলম বঙ্গব্ন্ধু হত্যা মামলাটি অ্যাটর্নি জেনারেল হিসেবে উচ্চ আদালতে পরিচালনা করেছেন। সেই মামলার বিশাল ডকুমেন্ট রয়েছে।

সার্বিক বিষয়ে পর্যালোচনা করে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো অ্যাটর্নি জেনারেল অফিসে আমরা একটা বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করতে চাই। যেখানে বঙ্গবন্ধু হত্যা মামলাসহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা যাবতীয় বই সংরক্ষণ করা হবে। এ মাসের মধ্যেই বঙ্গবন্ধু কর্ণারটি স্থাপন করা হবে।

তিনি বলেন, আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে পলাতক খুনিদের ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে সর্বাত্মক চেষ্টা করব। এক্ষেত্রে আমাদের যতটুকু ভূমিকা রাখা যায়, তার সর্বোচ্চ চেষ্টা করব।

ভার্চুয়াল আলোচনায় সভায় যুক্ত হয়ে আরও বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, মেহেদী হাসান চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ড. বশির উল্লাহ এবং একেএম আমিন উদ্দিন মানিক। এছাড়া আলোচনায় সভায় দুই শতাধিক রাষ্ট্রীয় আইন কর্মকর্তা যুক্ত ছিলেন।

সভা শেষে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৯৭৫ সালে নিহত সবার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা