জাতীয়

হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া ব্যবস্থা শিথিল

নিজস্ব প্রতিবেদক: চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (৮ আগস্ট) বিকেলে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বিধিনিষেধ শিথিল হবে ১১ আগস্ট (বুধবার) থেকে। ওইদিন থেকে খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় সকাল ৮টা থেকে রাত ১০ পর্যন্ত বসে খাবার খাওয়া যাবে। তবে অবশ্যই অর্ধেক আসন খালি রাখতে হবে।

প্রজ্ঞাপনে বিধিনিষেধ পুরোপুরি উঠিয়ে দেওয়ার কথা বলা হয়নি। ‘শিথিল’ শব্দটিও সেখানে লেখা হয়নি। নেখানে ‘নতুন শর্তে’র কথা বলা হয়েছে। তবে যা বলা হয়েছে তার অর্থ দাঁড়ায় কিছু বিষয়ে বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১০ আগস্টের পর সবকিছু ধাপে ধাপে খুলবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা