জাতীয়

মুহিত ভাই বেঁচে আছেন: মোমেন

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুর গুজব ছড়িয়েছে। এ বিষয়ে আবদুল মুহিতের ছোট ভাই ও পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, মুহিত ভাই বেঁচে আছেন।

বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তার অক্সিজেন স্যাচুরেশন ৯৬। তিনি রাতের খাবার খেয়ে ঘুমানোর চেষ্টা করছেন।

আবদুল মুহিতের পরিবারের অন্যান্য সদস্যরাও জানান, তিনি বুধবার সকাল থেকে রাত পর্যন্ত পরিবার ও শুভাকাঙ্ক্ষী অনেকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তার মধ্যে একজন তার ভাগ্নিজামাই ড. আহমদ আল কবীর। তিনি সর্বশেষ খোঁজ নিয়ে জেনেছেন আবুল মাল আবদুল মুহিত সুস্থ রয়েছেন। শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। তিনি স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া ও কথাবার্তা বলতে পারছেন। তবে প্রবীণ এই নেতার দ্বিতীয় দফা পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে।

৮৭ বছর বয়সী আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। নমুনা পরীক্ষায় গত ২৪ জুলাই তার করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন। এই অবস্থায় ২৮ জুলাই বিকেলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। আবদুল মুহিত করোনা টিকার দুটি ডোজই নিয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা