ফাইল ফটো
জাতীয়

‘বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই’

সাননিউজ ডেস্ক: জঙ্গি, অপরাধী, চক্রান্তকারী, গুজব রটনাকারী, সমস্যা সৃষ্টিকারী এবং ধর্মীয় উগ্রবাদীদের শক্ত হাতে মোকাবেলা করা হবে। বুধবার (৪ আগস্ট) ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল মানুষ হত্যা করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে আইএস জঙ্গিদের নামে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আইএসের অস্তিত্ব নেই। সরকার কখেনোই আইএসের মতো অপরাধীদের দেশে কর্মকাণ্ড চালনার সুযোগ দেবে না।

সিটিটিসি প্রধান বলেন, কেউ দেশের কোন স্থানে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আইন প্রয়োগকারী সংস্থাগুলো চরমপন্থী, জঙ্গি ও অন্যান্য অপরাধীদের মোকাবেলায় আন্তরিকভাবে কাজ করে চলেছে।

আসাদুজ্জামান বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সরকার সব ধরণের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং অপরাধী কার্যক্রম কঠোর হস্তে দমন করছে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ মোকাবেলা করে দেশকে ঘৃণ্য কার্যক্রম থেকে মুক্ত রাখার মাধ্যমে সাধারণ মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, সুদক্ষ পদ্ধতি প্রয়োগ করে এবং অবিরাম অভিযানের মাধ্যমে সিটিটিসি জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দিয়েছে।

তিনি আরও বলেন, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং জঙ্গিদের বিরুদ্ধে কঠোর এবং নমনীয় ‘স্মার্ট অ্যাপ্রোচ’ এর সমন্বিত পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সাল নাগাদ একটি উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা