জাতীয়

ব্রাজিলের রাষ্ট্রদূত হচ্ছেন ফয়জুননেসা

নিজস্ব প্রতিবেদক : নিউইয়র্কে নিযুক্ত কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে ব্রাজিলের নতুন রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কূটনীতিক সাদিয়া ফয়জুননেসা বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।

ফয়জুননেসা কূটনীতিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে উপ-স্থায়ী প্রতিনিধির দায়িত্বসহ ব্যাংকক, বার্লিন এবং মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করেছেন।

তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা