জাতীয়

সড়কে মানুষের ঢল, বেড়েছে গাড়িও

নিজস্ব প্রতিনিধি: দেশে করোনা সংক্রমণ বাড়ছে। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে চলছে কঠোর লকডাউন। তবে এমন অবস্থায়ও রাজধানীর বিভিন্ন সড়কে সাধারণ মানুষ ও ব্যক্তিগত পরিবহনের চাপ বেড়েছে।

সোমবার (২ আগস্ট) রাজধানীর বাড্ডা, সাতরাস্তা, কারওয়ান বাজার, বাংলামোটর এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন শাহিদুর রহমান। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা। প্রতিদিন মোটরসাইকেল চালিয়ে ঢাকায় আসেন তিনি। সান নিউজকে শাহিদুর রহমান জানান, চলমান লকডাউনেও তার অফিস খোলা। তাই চাকরি বাঁচাতে প্রতিদিনই তাকে অফিসে আসতে হয়।

আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা মামুন শেখ জানান, যেভাবে রাস্তায় মানুষ বের হয়েছে, তাতে লকডাউনের কার্যকারিতা কী থাকলো? শুধু গণপরিবহন বন্ধ রেখে এমন লকডাউনের মানে কি?

তেজগাঁও সরকারি পলিটেকনিকের সামনে বসানো চেকপোস্টের দায়িত্বরত ট্রাফিক পুলিশ মাসুম জানান, লকডাউনের মধ্যে অনেকেই প্রয়োজনে বাসা থেকে বের হচ্ছে। আর যারা অপ্রয়োজনে বাইরে বের হচ্ছে তাদের শনাক্ত করে মামলা দেয়া হচ্ছে।

এই চেকপোস্টের পাশে বিজিপ্রেসের সামনে বসানো হয়েছে আরেকটি পুলিশ চেকপোস্ট। সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট শংকর ও মঞ্জুরুলের সঙ্গে কথা হলে তারা জানান, অন্যদিনের চাইতে রোববার সকাল থেকে সড়কে পরিবহনের চাপ কিছুটা বেড়েছে। গার্মেন্টস খুলে দেওয়ায় ব্যক্তিগত গাড়ির যাতায়াত বেড়েছে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় গত কয়েক মাস ধরে বিধিনিষেধ আরোপ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। ঈদুল আজহাকে সামনে রেখে আটদিনের জন্য শিথিল করা হয়েছিল বিধিনিষেধ। এরপর আবার গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত থাকবে এই বিধিনিষেধ।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা