জাতীয়

রাজধানীতে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে স্বামীর সঙ্গে ঝগড়া করে সালমা আক্তার (২৩) নামে এক গার্মেন্টস কর্মীর আত্মহত্যা করেছেন।

রোববার (১ আগস্ট) পল্লবী থানাধীন একটি বাসায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতর স্বামী মিন্টু বলেন, তিন মাস আগে আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়। আমরা দুই জনই মিরপুরের একটি ইভেন্ট কোম্পানিতে চাকরি করতাম। গতকাল রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সালমা ঘরে গিয়ে রডের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়।

এ বিষয়ে মিন্টু ও তার মামাতো বোন সাথী বলেন, পরে সালমাকে রশি থেকে নিচে নামিয়ে দ্রুত রাত সোয়া ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিন্টু ও সালমা দম্পতি পল্লবীর ৪ নম্বর লাইনের মা মঞ্জিলের ১৩ নম্বর বাসায় বসবাসরত ছিলেন। সালমার গ্রামের বাড়ি বরগুনার গোপখালী গ্রামে। তিনি ওই এলাকার মতিউর রহমানের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। স্বামীর সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে সালমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্বামী মিন্টুকে গ্রেফতার করে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা