জাতীয়

আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ফকিরাপুলে একটি আবাসিক হোটেল থেকে রাকিব (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত রাকিব পিরোজপুর জেলার মাঠবাড়িয়া উপজেলার বড় হারজি গ্রামের হিমু হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার(২৯ জলাই) সকাল দশটায় ফকিরাপুলের হোটেল নিউ মিতালী আবাসিকের ৪তলায় ৪০৪ নং রুমে সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুর ১২টায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে সাড়ে সাতটায় হোটেল কর্তৃপক্ষের দায়িত্বরতরা তার কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। তারা আরও জানায়, গত ২৬ শে জুলাই মৃত রাকিব হোটেলে ওঠেন। তিনি তার করোনা টেস্ট করতে এসেছে বলে হোটেল কর্তৃপক্ষে জানিয়েছে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক এসআই জহুরুল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে আমরা লাশ উদ্ধার করি। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

পরিবারের বরাদ নিয়ে তিনি আরো বলেন, রাকিব ইসলামপুরে কাপড় বাইন্ডিং এর কাজ করতো মার্কেট বন্ধ থাকায় সে ১০ দিন আগে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন। এরপর থেকে পরিবার তাকে অনেকবার মোবাইলে ফোন দিলেও তার সাথে কোন যোগাযোগ করতে পারিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা