জাতীয়

শ্রমজীবী মানুষের আনাগোনা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধের শুরুর দিন থেকে প্রধান সড়কগুলোতে বেশ কড়াকড়ি থাকলে কিছুটা ঢিলেঢালা লক্ষ্য করা পাড়া মহল্লায়। এরই মধ্যে সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়েছে, শ্রমজীবী মানুষের আনাগোনা বেড়েছে সড়কে।

মঙ্গলবার (২৭ জুলাই) কিছুটা উল্টো চিত্র লক্ষ্য করা গেছে। রাজধানীর প্রধান সড়কগুলোতে মানুষের যাতায়াতে পুলিশের চেকপোস্ট আছে। কিন্তু পাড়া মহল্লায় মানুষের বিনা প্রয়োজনে বের হওয়া আড্ডা দেওয়া থেমে নেই।

রাজধানীর রামপুরা এলাকায় সকাল থেকে ব্যক্তিগত গাড়ি ও রিকশার উপস্থিত চোখে পড়ার মতো। এই সময় পুলিশ ও সেনাবাহিনীর চেকপোস্ট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। রামপুরা বিভিন্ন গলিতে সাধারণ মানুষের চায়ের দোকানে আড্ডা দিতে দেখা যায়।

বনশ্রী আবাসিক এলাকায় কলেজ ছাত্র ইমরানের সাথে কথা হয়। তিনি সান নিউজকে বলেন। 'বাসায় থাকতে ভালো লাগে না তাই রাস্তায় একটু হাটতে বের হয়েছি'।

বেসরকারি ব্যাংকে চাকরি করেন নিয়াজ নিপু। তিনি সান নিউজকে বলেন, 'যেভাবে রাস্তায় মানুষজনের উপস্থিতি বাড়ছে, রাস্তায় রিকশা-যানবাহনের সংখ্যা বাড়ছে- এটাকে কি লকডাউন বলা যায়? এরকম হলে সংক্রমণ কমবে কিভাবে?'

রাজধানীর আরেক ব্যস্ততম শাহবাগ এলাকা ঘুরে দেখা যায়, শাহবাগে দুইটি হাসপাতাল থাকায় এখানে মানুষের উপস্থিতি স্বাভাবিক সময়ে বেশি থাকে। কিন্তু জরুরি কাজ ছাড়া কেউ বাসা থেকে বের হতে পারবে না, এমন বিধিনিষেধ থাকলে ও এই এলাকায় জরুরি কাজ ছাড়া মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ে মতো।

বনশ্রী আর সিফাহিবাগ এলাকায় দেখা যায়, মাছ এবং সবজি বাজারে মানুষের ঝটলা। কেউ স্বাস্থ্য বিধির কোন তোয়াক্কা করে না। অনেকেই দেখা যায় তারা মাস্ক ছাড়া বাসা থেকে বের হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, এইভাবে মানুষ যদি বিনা কারণে রাস্তায় বের হয় তাহলে এইবারের ডেউ মোকাবিলা করা কঠিন হয়ে যাবে। আর সরকার অসহায় মানুষের খাবারের নিশ্চিত না করলে লকডাউন দিয়ে সাধারণ মানুষকে ঘরে আটকে রাখতে পারবে না।

করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রামণের প্রেক্ষাপটে গত ২৩জুলাই সকাল থেকে কঠোর বিধি নিষেধ চালু করেছে সরকার। এই বিধি নিষেধকে সর্বাত্মক লকডাউন বলা হচ্ছে। এই নিষেধাজ্ঞার সময় ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত থাকবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা