জাতীয়

চন্দ্রঘোনায় বন্যহাতির আক্রমণে বৌদ্ধভিক্ষুর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের সীমান্ত সংলগ্ন রাঙামাটির রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের সামনে বন্যহাতির আক্রমণে এক বৌদ্ধভিক্ষুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯জুলাই) ভোরে এই ঘটনা ঘটে। বন্যহাতির আক্রমণের শিকার বৌদ্ধভিক্ষুর নাম ভদন্ত শ্রীমৎ আজ্ঞাধাম্মা থের। তার গৃহী নাম অংথোয়াইমং মারমা। তিনি ওই বিহারের অধ্যক্ষ ছিলেন বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।

তিনি জানান, বন্যহাতির আক্রমণেই অংথোয়াইমংয়ের মৃৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে বিহারে পূঁজার কাজ শেষে বাইরে আসেন অংথোয়াইমং। তার সাথে কয়েকজন ছিলেন কিছুটা দূরে। হঠাৎ চিৎকার শুনে পেছনে গিয়ে দেখেন, রক্তাক্ত পড়ে আছেন অংথোয়াইমং। পাশেই ছিল বন্যহাতিটি। পরে তাড়া করলে হাতিটি চলে যায়। পুলিশ গিয়ে অংথোয়াইমংয়ের মৃতদেহ উদ্ধার করে।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা