জাতীয়

বঙ্গবন্ধু সেতুতে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিনিধি : রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে বঙ্গবন্ধু সেতুতে। গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার পরিবহনে ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা টোল আদায় হয়েছে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার (১৮ জুলাই) সকাল ছয়টা হতে সোমবার (১৯ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত যাত্রীবাহী বাস, ট্রাক, লড়ি, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন মিলিয়ে ৩৯ হাজার ৪৮১টি পরিবহন বঙ্গবন্ধু সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা।

বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় ১৯ হাজার ৮৫৩টি পরিবহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৪০ লাখ ৪ হাজার ৮০০ টাকা। আর বঙ্গবন্ধু সেতুপশ্চিম টোলপ্লাজায় ১৯ হাজার ৬২৮টি পরিবহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ২৪০ টাকা। একদিনে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে সর্বোচ্চ রেকর্ড এটি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা