জাতীয়

ঢাকা ছেড়েছে ১৭ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক : আপনজনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন লাখ লাখ মানুষ। বৃহস্পতিবার (১৫ জুলাই) ও শুক্রবার (১৬ জুলাই) দুই দিনে প্রায় ১৭ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। এটি মোবাইল সিম ব্যবহারকারীদের ঢাকা ছেড়ে যাওয়ার পরিসংখ্যান।

রোববার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রী তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, গত ঈদের মতো এবারও বিটিআরসি ঢাকা ছেড়ে যাওয়া সিমের হিসাব দিলো। গত ১৫ ও ১৬ জুলাই ঢাকা ছেড়েছে মোট ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ সিম ব্যবহারকারী।

তিনি বলেন যদিও এ পরিসংখ্যান দিয়ে সঠিকভাবে বলা যাবে না যে এতোগুলো মানুষ ঢাকা ছেড়েছেন। মানুষের সংখ্যা এর চেয়ে কমও হতে পারে। তবে কত শতাংশ কম হবে এটা বলা কঠিন।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন। একটা পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না, বিশেষ করে অল্প বয়সীরা। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা