জাতীয়

ঈদের আগে সৌদি থেকে এলো মেয়ের লাশ

সাননিউজ ডেস্ক: ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেয়ে শারমীন আক্তারের লাশ এসেছে। খবর পেয়ে বাবা শামসুল ইসলাম রোববার (১৮ জুলাই) দুপুরে রওনা হন দিনাজপুর থেকে। বিকেলে মুঠোফোনে তিনি বললেন, গত ঈদে মেয়ের (লাশ) দেশে আসার কথা থাকলেও আসছে এখন। আগে মেয়ের কাছে যাই, তারপর কথা বলব।

শারমীন আক্তার গৃহকর্মী হিসেবে সৌদি আরবে কাজ করতে গিয়েছিলেন। সৌদি থেকে পাঠানো মৃত্যুসনদ অনুযায়ী, শারমীনের মৃত্যুর কারণের ঘরে ‘আত্মহত্যা’ লেখা আছে। তিনি গত বছরের এপ্রিলে মারা গেছেন। ১৪ মাস পর শনিবার রাতে লাশ দেশে এসেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে শারমীনের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার মৃত্যুসনদে দেশের যে মুঠোফোন নম্বরটি দেওয়া ছিল, সেটি বন্ধ পাওয়া যায়। পরে বিমান কর্তৃপক্ষ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিমানবন্দরে স্থাপিত প্রবাসীকল্যাণ ডেস্কের সঙ্গে যোগাযোগ করে। পরে এ ডেস্কের পক্ষ থেকে নানা মাধ্যমে শেষ পর্যন্ত লাশ পৌঁছানোর খবর শারমীনের পরিবারকে জানানো সম্ভব হয়।

শারমীনের খালাতো ভাই মিলন হাসান জানান, এর আগেও একবার শারমীনের লাশ দেশে আসবে বলে তাদের জানানো হয়েছিল। সে সময় লাশ আসেনি। লাশ দেশে পৌঁছে গেছে, সেটি জানতে পারেন রোববার দুপুর ১২টার দিকে। খবর পাওয়ার পর অ্যাম্বুলেন্স ভাড়া করে শারমীনের বাবা, তিনিসহ মোট পাঁচজন লাশ নিতে রওনা হন।

সন্ধ্যা সাতটার দিকে মিলন হাসান জানান, রাস্তায় প্রচণ্ড জ্যাম। অ্যাম্বুলেন্স পেতেও সময় লাগছে অনেক। ঢাকায় আসার পরও নানা আনুষ্ঠানিকতা শেষে আবার কখন বাড়ির পথে রওনা দিতে পারবেন, তা–ও বুঝতে পারছেন না।

বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বলেন, শারমীনের পরিবারের সঙ্গে যোগাযোগ সমস্যায় লাশটি এখনো বিমানবন্দরের ফ্রিজারেই আছে। শারমীনের পরিবারের সদস্যরা পৌঁছানোর পর লাশ পরিবারের স্বজনের কাছে হস্তান্তর করবে বিমান কর্তৃপক্ষ। পরে কল্যাণ ডেস্ক বিভিন্ন কাগজপত্র যাচাই–বাছাই করে শারমীনের পরিবারকে লাশ দাফন ও পরিবহন ব্যয় হিসেবে ৩৫ হাজার টাকার একটি চেক তুলে দেবে। এরপর শারমীনের সব তথ্য চলে যাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কাছে। সেখান থেকে যাচাই–বাছাই শেষে শারমীনের পরিবার পাবে তিন লাখ টাকার চেক। কর্মী বিদেশে আত্মহত্যা বা হত্যার শিকার হলে দূতাবাসের মাধ্যমেই ক্ষতিপূরণ বা আইনি পদক্ষেপ নিতে হবে। সূত্র: প্রথম আলো

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা