জাতীয়
১২ বেসরকারি 

হাসপাতালেই আইসিইউ রোগীতে পূর্ণ

সাননিউজ ডেস্ক: রাজধানীর হাসপাতালগুলোতে এখন স্বজনরা ছুটছেন করোনা আক্রান্ত সদস্যদের নিয়ে নিরাময়ের আশায়। কোথাও সিট আছে তো কোথাও আইসিইউ নেই।

রাজধানীর হাসপাতালগুলোতে এখন স্বজনরা ছুটছেন করোনা আক্রান্ত সদস্যদের নিয়ে নিরাময়ের আশায়। কোথাও সিট আছে তো কোথাও আইসিইউ নেই।
দেশে রোগী সংক্রমণের ঊর্ধ্বগতি চলছে।

মাঝে একদিন বাদ দিয়ে আবার টানা দুই দিন ধরে করোনাতে একদিনে মৃত্যু ২শ’ পার করেছে। তার আগে একটানা পাঁচ দিন করোনাতে আক্রান্ত হয়ে দুইশো’র বেশি রোগী মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আর সংক্রমণের ঊর্ধ্বগতি এবং মৃত্যুর এই মিছিলের মধ্যে স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, রাজধানীর করোনা ডেডিকেটেড ২৮ হাসপাতালের মধ্যে ১২ হাসপাতালেই আইসিইউ ফাঁকা নেই। বাকি হাসপাতালগুলোতেও বেড সংখ্যা ফাঁকা রয়েছে হাতেগোনা কয়েকটি।

রবিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, বেসরকারি ২৮ হাসপাতালের মধ্যে আসগর আলী হাসপাতালের ১৮ বেড, ইবনে সিনা হাসপাতালের ১০ বেড, ইউনাইটেড হাসপাতালের ২২ বেড, এ এম জেড হাসপাতালের ১০ বেড, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আট বেড, গ্রিন লাইফ হাসপাতালের ১০ বেড, ল্যাব এইড হাসপাতালের সাত বেড, পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪২ বেড, ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ২১ বেড, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের আট বেড, হাই কেয়ার হাসপাতালের ১০ বেড ও আল মানার হাসপাতালের ছয় বেডের মধ্যে সবগুলোতে বেডে রোগীতে ভর্তি।

বাকি হাসপাতালগুলোর মধ্যে আনোয়ার খান মডার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬ বেডের মধ্যে ১৬টি, স্কয়ার হাসপাতালের ২৮ বেডের মধ্যে আটটি, এভার কেয়ার হাসপাতালের ২১ বেডের মধ্যে দুইটি, ইমপালস হাসপাতালের ৫৬ বেডের মধ্যে ১০টি, জাপান ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ১২ বেডের মধ্যে আটটি, হলি ফ্যামিলি হাসপাতালের ১৫ বেডের মধ্যে একটি, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪০ বেডের মধ্যে ছয়টি, সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ২২ বেডের মধ্যে ১১টি, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের ১২ বেডের মধ্যে তিনটি, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেডের মধ্যে একটি, বেটার লাইফ হাসপাতালের ২৪ বেডের মধ্যে ১৬টি, কমফোর্ট হাসপাতালের আট বেডের মধ্যে দুইটি, ফেমাস হাসপাতালের ১২ বেডের মধ্যে আটটি, বিআইএইচএস হাসপাতালের ১৬ বেডের মধ্যে দুইটি, সাজেদা হাসপাতালের ছয় বেডের মধ্যে একটি আর গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাঁচ বেডের মধ্যে পাঁচটিই ফাঁকা রয়েছে।

অর্থাৎ স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, বেসরকারি ২৮ হাসপাতালের ৮৭৮টি আইসিইউ বেডের মধ্যে মাত্র ১৫৭টি বেড এই মুহূর্তে ফাঁকা রয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা