জাতীয়

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি মোস্তাফা জব্বার

সাননিউজ ডেস্ক: বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের (জিএমএসএফ) সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

জিএমএসএফ’র ২০২১ থেকে ২০২৩ কার্যবর্ষের জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে গঠিত নির্বাচন কমিশন শনিবার (১৭ জুলাই) গভীর রাতে ফলাফল ঘোষণা করেন।

শুক্রবার (১৬ জুলাই) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সামাদ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এ নির্বাচন পরিচালনা করেন।

ফোরামের ৪৬ সদস্য বিশিষ্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক সিনিয়র সচিব আবদুস সামাদ ও ড. মো. জাফর উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রাশেদুল হাসান শেলী নির্বাচিত হয়েছেন।

অতীতে দীর্ঘকাল ধরে হিন্দু, বৌদ্ধ ও মুসলিম শাসনের ঐতিহ্য ময়মনসিংহকে সাংস্কৃতিকভাবে ধনাঢ্য করে গেছে। আর বৃহত্তর ময়মনসিংহে লালিত হয়ে আসছে এই ধারাবাহিক সাংস্কৃতিক বন্ধন। বৃহত্তর ময়মনসিংহের লোক সংস্কৃতিও রূপান্তরিত হয়েছে নানা-ঐতিহ্যে। ‘ময়মনসিংহ গীতিকা’ বিশ্ব দরবারে অলংকৃত করেছে ময়মনসিংহের নিজস্ব পরিচয়। মহুয়া-মলুয়া থেকে জয়নুল আবেদীনের চিত্র হয়ে উঠেছে বিশ্বময় ময়মনসিংহের গৌরব গাঁথা। ঈশাখাঁর যুদ্ধ বা সখিনা-সোনাভানের কাহিনীও বাতাসে ছড়ায় বীরত্বের হৃদয় ছোঁয়া বিরলপ্রভা।

মোস্তাফা জব্বারের নেতৃত্বে এই সমিতি বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম বৃহত্তর ময়মনসিংহের সংস্কৃতির ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি সাংস্কৃতিক বিকাশ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিশেষে ভূমিকাসহ শিক্ষা বিস্তারে অবদান রেখে আসছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা