ফাইল ফটো
জাতীয়

সাবেক এমপি খুররম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাননিউজ ডেস্ক: সাবেক এমপি খুররম খান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার (১৭ জুলাই) রাষ্ট্রপতি এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

খুররম খান চৌধুরীর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ময়মনসিংহ থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন খুররম খান চৌধুরী।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা