জাতীয়

উজবেকিস্তানকে ঢাকার সাথে বিমান চালুর প্রস্তাব

কূটনৈতিক প্রতিবেদক: উজবেকিস্তানের রাষ্ট্রপতির কাছে ঢাকায় দূতাবাস স্থাপন এবং সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, এমপি।

শুক্রবার (১৬ জুলাই) ‘মধ্য ও দক্ষিণ এশিয়া: আঞ্চলিক যোগাযোগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে তিনি উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাভকাত মিরজিয়য়েভের সাথে বৈঠকে এ প্রস্তাব তুলে ধরেন।

এ সময় উজবেকিস্তানের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন তিনি।

সাক্ষাৎকালে আন্তর্জাতিক ও আঞ্চলিক সাম্প্রতিক বিষয় ছাড়াও উজবেকিস্তান ও বাংলাদেশের মধ্যে বহুমুখী সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা এবং উভয় দেশের মধ্যে নতুন প্রকল্প চালুর বিষয়ে মতবিনিময় হয়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক ক্ষেত্রে ঐতিহ্যবাহী সম্পর্ক আরও গভীর করবে বলে জানানো হয়।

যুব সমাজের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রযাত্রার বিষয় উজবেকিস্তানের রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে একটি আমন্ত্রণপত্র উজবেকিস্তানের রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন ড. মোমেন। বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আনন্দের সাথে আমন্ত্রণপত্রটি গ্রহণ করেন এবং বাংলাদেশ সফরের ইচ্ছাপ্রকাশ করেন।

ড. মোমেনের প্রস্তাবে ঢাকা-তাসখন্দ-ঢাকা সরাসরি বিমান চলাচলের বিষয়টি পরীক্ষা করা হবে বলে আশ্বস্থ করার পাশাপাশি সেখানে উপস্থিত উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকায় কূটনৈতিক মিশন খুলার প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করার নির্দেশনা দেন রাষ্ট্রপতি মিরজিয়য়েভ।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ড. মোমেন আঞ্চলিক যোগাযোগ জোরদার করার জন্য উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাভকাত মিরজিয়য়েভের উদ্যোগের প্রশংসা করেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে অংশ নেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন এবং বাংলাদেশের প্রশংসা ও অনুপ্রেরণা তাদের এগিয়ে যেতে সহায়তা করবে করবে বলে মন্তব্য করেন উজবেকিস্তানের রাষ্ট্রপতি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা