জাতীয়

সেনা কল্যাণ সংস্থার ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনা কল্যাণ সংস্থা। শনিবার (১৭ জুলাই) মহাখালী সেনা কল্যাণ টাওয়ারের পার্শ্ববর্তী ফিলিপস ভবনের নিকট সেনা কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলালিংকের সহযোগিতায় অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সেনা কল্যাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও অসহায় জনগণের সাহায্যার্থে সেনা কল্যাণ সংস্থা তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং এই মহতী কাজে বাংলালিংক সেনা কল্যাণ সংস্থার পাশে এসে দাঁড়িয়েছে।

বাংলালিংক এরই মধ্যে সেনাবাহিনীর মাধ্যমে বিতরণের জন্য সেনা কল্যাণ সংস্থার নিকট এক হাজার প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর করেছে। তাছাড়াও সেনা কল্যাণ সংস্থা করোনা মহামারির প্রথম থেকেই সেনাবাহিনীর মাধ্যমে বিতরণের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী দেশের প্রত্যন্ত অঞ্চলে যেমন রংপুর, বগুড়া এবং যশোরে বিতরণ করেছে, যা এখনো অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ মহাখালীতে ত্রাণ বিতরণ করা হয়। এই বিতরণ অনুষ্ঠানে সেনা কল্যাণ সংস্থার উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মহাম্মদ ইফতেখারুল হক পিএসসি এবং বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা