জাতীয়

ভাসানচর থেকে আসা ২০ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম ব্যুরো :
ভাসানচর থেকে আসা ২০ রোহিঙ্গাকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার অর্থনৈতিক অঞ্চল থেকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে চারজন পুরুষ, পাঁচজন মহিলা ও ১১ জন শিশু।

শনিবার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে তাদের আটক করা হয় বলে জানান জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী। তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আটক রোহিঙ্গারা নোয়াখালীর ভাসানচর থেকে ট্রলার রিজার্ভ করে মিরসরাইয়ের অর্থনৈতিক জোন এলাকায় এসে নামেন। সেখান থেকে তাদের টেকনাফের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা ছিল। পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে তাদের আটক করে থানায় আনা হয়।

কার সহযোগিতায় ভাসানচর থেকে এসেছেন এই প্রশ্নের জবাবে রোহিঙ্গারা বলেন, দালালরা বিভিন্ন জায়গার। তাদের নাম বলতে পারছে না তারা। তবে ধারণা করছি নোয়াখালী, কক্সবাজার ও টেকনাফের দালালদের যোগসাজশে তারা ভাসানচর থেকে এসেছেন। এর পেছনে কারা জড়িত তাদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

এর আগে গত ১১ জুলাই জোরারগঞ্জ থানা পুলিশ অর্থনৈতিক জোন থেকে ১৮ জন, ২২ জুন ১৪ জন, ৩০ মে শিশুসহ ১০ রোহিঙ্গা ও ৩ দালালকে পুলিশ আটক করে বলে জানান জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা