জাতীয়

হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জনগণের সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে। বর্তমানে জনগণকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। কেউই খাদ্যের কষ্টে ভুগবে না। সকলেই প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবে। তিনি বলেন, অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে আরও তিন হাজার ২০০ কোটি টাকার ৫ টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।

শনিবার (১৭ জুলাই) পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ভিজিএফ চাল ১১৪০৮ জন দুস্থ ও অসহায় ব্যক্তি /পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, সরকার এরই মধ্যে ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্রব্যবসায়ীকে নগদ সহায়তার জন্য ৪৫৯ কোটি টাকা বরাদ্দ করেছে। শহর এলাকার নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ওএমএস চালু করার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ এলাকায় কর্মসৃজন মূলক কার্যক্রমে অর্থায়নের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পর্যটন খাতের কর্মচারীদের বেতনভাতা পরিশোধের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, বড়লেখা উপজেলার জনগণকে ইতোমধ্যে অনেক সাহায্য সহযোগিতা করা হয়েছে , আরও সাহায্য পাইপলাইনে আছে, যাচ্ছে। সকলেই সাহায্য সহযোগিতা পাবেন, চিন্তা করবেন না।

শাহাব উদ্দিন বলেন, বর্তমানে অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। কাজেই সবাইকে অনুরোধ করব একটু সচেতন থাকলে নিজের এবং পরিবারের সদস্যদের জীবন রক্ষা করতে পারবেন। এই করোনাভাইরাসকে সাধারণ মনে করবেন না, যে কোন সময় আপনাকে আক্রান্ত করে জীবন সংশয়ে ফেলতে পারে। তাই তিনি সকলকে সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। মন্ত্রী এসময় অসহায় মানুষের ত্রাণসামগ্রী বিতরণ তালিকাটা সঠিকভাবে প্রস্তুত এবং ধৈর্যসহ ত্রাণ বিতরণের জন্য জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

বড়লেখা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র মোঃ আবুল ইমাম আহমদ কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দিন, বড়লেখ উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ প্রমুখ ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা