জাতীয়

গ্যাস সিলিন্ডার লিকেজে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কেরানীগঞ্জের ভাগৈইর এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৫জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন—রাজু আহমেদ (২৮), তার দুই মেয়ে জান্নাত (৫) ও রোজা (৩), রাজুর বোন শারমিন আক্তার (২৪) ও চাচাতো ভাই হাবিবুর রহমান হাবিব (১৯)।

তাদের উদ্ধার করে রাতেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হাবিবের বাবা মোতালেব জানান, রাতে রাজু খাবার গরম করতে গেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাঁজন দগ্ধ হন।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধ রাজু আহমেদের শরীরের ৩০ শতাংশ, জান্নাতের ২৬ শতাংশ, রোজার ৪৬ শতাংশ, শারমিন আক্তারের ১০ শতাংশ এবং হাবিবুর রহমান হাবিবের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধ রাজু ভাগৈইর এলাকার স্থায়ী বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে। রাজু ও হাবিব দুজনই একটি প্রাইভেট গ্যাস কোম্পানিতে সিলিন্ডার সেলসে চাকরি করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা