জাতীয়

এডিসের লার্ভা পাওয়ায় ৭ ভবনকে জরিমানা  

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪ ভ্রাম্যমাণ আদালত ৭ নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৭ মামলায় আড়াই লক্ষাধিক টাকা জরিমানা করেছে।

বুধবার (১৪ জুলাই) ডিএসসিসি এলাকায় অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর বকশিবাজার এলাকায়, অঞ্চল-৭ এর ও অঞ্চল-১০ এর মান্ডা এলাকায় এবং করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা আগামসি লেনে ভ্রাম্যমাণ আদালতসমূহ পরিচালনা করেন।

অভিযানে সর্বমোট ৭ মামলায় ২ লক্ষ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা বলেন, আজকের অভিযানে দুটি নির্মাণাধীন ভবনকে ২ মামলায় ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছি। এর মধ্যে একটি নির্মাণাধীন ভবন এডিসের লার্ভা পাওয়ায় এ বছরের এপ্রিল মাসেও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

এদিকে করপোরেশনের অঞ্চল-২ এর আনিক সোয়ে মেন জো আজ ৪ নং ওয়ার্ডের বালুর মাঠ এলাকায় এবং ১২ নং ওয়ার্ডের আবুজর গিফারী কলেজ সংলগ্ন এলাকায় ও গণপূর্ত অধিদপ্তর নির্মিত ভবনসমূহে লার্ভা নিয়ন্ত্রণে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করেন।

এছাড়াও অঞ্চল-৮ এর আনিক শহিদুল ইসলাম দারুননাজাত মাদ্রাসা এলাকায় জনসচেতনতামলক কার্যক্রম পরিচালনা করেছেন। পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা