জাতীয়

লঞ্চে স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, লঞ্চে যাত্রীদের শতভাগ মাস্ক পরা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে এবং মাস্ক না পরলে জরিমানা করা হবে। লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কঠোর।

বুধবার (১৪ জুলাই) ঢাকায় সদরঘাট লঞ্চ টার্মিনালের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী সদরঘাটের লঞ্চ টার্মিনালের উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়ন দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি এটিকে হযরত শাহজালাল বিমানবন্দরের মতো হয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব উন্নয়ন হয়েছে।

সদরঘাটে সুন্দরবন-১০ লঞ্চ ঘুরে দেখেন খালিদ মাহমুদ। লঞ্চের ডেকে যাত্রীদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিষয় প্রত্যক্ষ করেন।

এ সময় নৌযানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, লঞ্চের কেবিন যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সমস্যা হবে না। ডেকের যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বিআইডাব্লিউটিএ, লঞ্চ মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেবে।

এ সময় অন্যদের মধ্যে বিআইডাব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন। বর্তমানে সদরঘাটে ২৬টি পন্টুন ও ১৬টি গ্যাংওয়ে রয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা