জাতীয়

উজবেকিস্তান গেলেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জবিষয়ক সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন, এমপি। বুধবার (১৪ জুলাই) সকালে তিনি ঢাকা ছাড়েন।

সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি চীন, রাশিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে করোনাভাইরাসের টিকা, রোহিঙ্গা ও তালেবান ইস্যু নিয়ে আলাদা বৈঠক হবে।

১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠেয় দুই দিনের এই সম্মেলনে অংশ নেবেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, পাকিস্তান ও ইইউসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ ও জোটের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োইয়েভের উদ্যোগে আয়োজিত ওই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মূলত অর্থনীতি, সংস্কৃতি ও নিরাপত্তার ক্ষেত্রে সংযুক্তির মাধ্যমে ঐতিহাসিক সম্পর্ক জোরদারের জন্য উজবেকিস্তানের প্রেসিডেন্ট এই সম্মেলনের আয়োজন করেছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা