জাতীয়
ভ্রাম্যমাণ আদালত

ডিএনসিসিতে আড়াই লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে ভ্রাম্যমাণ আদালতে ৪৫টি মামলায় ২ লাখ ৫৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) ডিএনসিসির বিভিন্ন অভিযানে এসব জরিমানা আদায় করা হয়।

ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার ৭টি মামলায় ৮৫ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে এ. এস. এম. সফিউল আজম ১টি মামলায় ৫০ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে আব্দুল্লাহ আল বাকী ৫টি মামলায় ৩০ হাজার ১০০ টাকা, ৪ নম্বর অঞ্চলে সালেহা বিনতে সিরাজ ৬টি মামলায় ৭০ হাজার টাকা, ৬ নম্বর অঞ্চলে সাজিয়া আফরিন ৩টি মামলায় ১০ হাজার ১০০ টাকা, ৮ নম্বর অঞ্চলে মোঃ আবেদ আলী ২৩টি মামলায় ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এভাবে মোট ৪৫টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ২ লাখ ৫৬ হাজার ৭০০ টাকা।

এ সময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। সকলকে এডিস মশা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহ্বান “তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন” মানার পাশাপাশি ও করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা