জাতীয়

নোয়াখালীতে আশ্রায়ন প্রকল্পের ব্যারাক হস্তান্তর

চট্টগ্রাম ব্যুরো :

নোয়াখালী জেলার হাতিয়াস্থ চর ঘাসিয়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৮০টি পাকা ব্যারাক হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (১৩ জুলাই) নোয়াখালী জেলা প্রশাসকের প্রতিনিধি এবং হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন এর নিকট আনুষ্ঠানিকভাবে এই ব্যারাক হস্তান্তর করা হয়।

নৌবাহিনীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন বলে নৌবাহিনীর গণসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে সান নিউজে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্ববধানে বাংলাদেশ নৌবাহিনী এই ব্যারাক হাউজসমূহ নির্মাণ করে। ৮০টি ব্যারাক হাউজের প্রতিটি ব্যারাকে ৫টি করে মোট ৪০০টি ইউনিট রয়েছে। যার প্রতিটিতে একটি করে পরিবার বসবাস করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিটি ব্যারাকে পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের মাঝেও নৌবাহিনী যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ব্যারাকসমূহের কাজ চলমান রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করে।

উল্লেখ্য, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের অধিনস্থ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় আরও ১টি প্রকল্পের আওতায় ৬০টি এবং চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলায় ৪টি প্রকল্পের আওতায় ২০৮টি ব্যারাক হাউজ নির্মাণকাজ চলমান রয়েছে।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা