জাতীয়

রিপোর্টার্স উইথআউট বর্ডারস’র প্রতিবেদনে নিন্দা ডিইউজের

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ে রিপোর্টার্স উইথআউট বর্ডারস-এর প্রতিবেদন বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য তথ্য দিয়ে তৈরি করা হয়েছে উল্লেখ করে নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

এ বিষয়ে মঙ্গলবার (৭ জুলাই) ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে নেতারা বলেন, এ ধরণের প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যমকে বিতর্কিত করার অপচেষ্টা করা হয়েছে। এ বিষয়ে তারা সাংবাদিক সমাজকে সজাগ ও সর্তক থাকার আহবান জানান।

নেতারা বলেন, রিপোর্টার্স উইথআউট বর্ডারস’র প্রতিবেদনে সংবাদমাধ্যম বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে ভুলভাবে চিত্রিত করা হয়েছে। সাংবাদিক বান্ধব এই প্রধানমন্ত্রী গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তারা বলেন, বেসরকারি খাতে টেলিভিশনের লাইসেন্স প্রদান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা, অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা সুষ্ঠু নীতিমালা প্রণয়নসহ তার ৪ মেয়াদের শাসনামলে গণমাধ্যমের বিকাশে নানা ধরণের উদ্যোগ গ্রহণ করা হয়। সংবাদ সংক্রান্ত মানহানির মামলায় সাংবাদিকদের গ্রেপ্তার না করে সমন জারির বিধানও তার শাসনামলে প্রণীত হয়েছে। যার সুফল পাচ্ছেন বাংলাদেশের সাংবাদিক সমাজ। এ ছাড়াও সংবাদপত্র শিল্পের বিকাশে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ।

তারা আরও বলেন, সাংবাদিকরা সম্পাদিত সংবাদ মাধ্যমে কাজ করেন। অসম্পাদিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্য ব্যক্তি বিশেষের মনোজাগতিক অবস্থার বহিঃপ্রকাশ মাত্র। যা সাংবাদিকতা চর্চার মধ্যে পড়ে না। বিষয়টি রিপোর্টার্স উইথআউট বর্ডারস’কে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আহবান জানানো হয় বিবৃতিতে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা