জাতীয়

মৃত্যুর ৫৬ শতাংশ ঢাকা ও খুলনার

সাননিউজ ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬৩ জন। গতকাল মারা যান ১৬৪ জন। এদের মধ্যে ৫৬ শতাংশ মৃত্যুই ঢাকা ও খুলনা বিভাগে।

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ দিন ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৪৫ জনের এবং খুলনা বিভাগে ৪৬ জনের।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন মারা গেছেন।

ঢাকা বিভাগের মধ্যে ঢাকা মহানগরসহ জেলায় মৃত্যু হয়েছে ১৬ জনের এবং টাঙ্গাইলে মৃত্যু ৯ জনের। খুলনা বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়, ১৭ জন। এছাড়া খুলনা জেলাতেও মারা গেছেন ১০ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ষাটোর্ধ আছেন ৯১ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন মারা গেছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা