ছবি: সংগৃহীত
জাতীয়

সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর জামায়াত শিবিরের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশসহ হামলাকারী চক্রকে অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আরও পড়ুন: বৃহস্পতিবার সর্বজনীন পেনশন উদ্বোধন

মঙ্গলবার (১৫ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।

এর আগে সোমবার (১৪ আগস্ট) রাতে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদীকে যুদ্ধাপরাধী বলে অভিহিত করায় পেশাগত দায়িত্ব পালনকালে বেশ কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের ওপর এ হামলা করা হয়।

আরও পড়ুন: বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সর্বোচ্চ আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত একজন স্বাধীনতা বিরোধী ও মানবতাবিরোধী অপরাধীকে যুদ্ধাপরাধী অভিহিত করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পেশাগত দায়িত্ব পালন করেছেন সাংবাদিকরা।

এ সময় যারা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে, তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী বলে আমরা মনে করি। যারা দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি বিশ্বাস করে না, তারা রাষ্ট্রদ্রোহী।

আরও পড়ুন: বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

তারা আরও বলেন, এসব উগ্র হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হবে। অন্যথায়, এ অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠলে মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে পড়বে।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজ মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে অতীতের মতো সোচ্চার ভূমিকা রাখতে প্রস্তুত এবং যে কোনো মূল্যে এ অপশক্তিকে মোকাবিলা করা হবে।

আরও পড়ুন: ১০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ

উল্লেখ্য, রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ে দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর সংবাদ সংগ্রহকালে যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শওকত মঞ্জুর শান্ত, ভিডিও জার্নালিস্ট মাহফুজুর রহমান মিঠু, বিশ্বাস সরকার, আরটিভির নগর প্রতিবেদক শেখ ফরিদ, ভিডিও জার্নালিস্ট আয়াতুল্লাহ মানিক-এর ওপর হামলা করে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির চক্র।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা