জাতীয়

দেশের জিডিপি বেড়েছে সাড়ে ৪ গুণ

জেলা প্রতিনিধি : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত ১৪ বছর ধরে আওয়ামী লীগ সরকার উন্নয়ন অব্যাহত রেখেছে। জিডিপি ১০০ বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৫৪ বিলিয়ন ডলারে। যা ২০০৯ সালের তুলনায় সাড়ে ৪ গুণেরও বেশি।

আরও পড়ুন : জাতিকে ধ্বংস করতেই বঙ্গবন্ধু হত্যা

মঙ্গলবার (১৫ আগস্ট) কুমিল্লা নগরীর রামঘাটস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আজকের এই দিনে বাংলাদেশ হারিয়েছে জাতির পিতাকে। বিশ্ব হারিয়েছে বিশ্ব নেতাকে। বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, তিনি জাগ্রত ইতিহাস। বঙ্গবন্ধুর সারাজীবন ছিল ইতিহাসে ঘেরা। যতদিন এই দেশ থাকবে বাঙালিদের মধ্যে বঙ্গবন্ধু তার কর্মের গুণে বেঁচে থাকবেন।’

আরও পড়ুন : পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে হত্যা করেছে

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মাথাপিছু আয় ৬৯৬ ডলার থেকে সাড়ে ৪ গুণ বৃদ্ধি পেয়ে প্রায় দুই হাজার ৭০০ ডলার হয়েছে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার, সহ- সভাপতি গোলাম সারোয়ার, দফতর সম্পাদক শহিদুল্লাহ প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা