জাতীয়

অযৌক্তিক রাজধানীতে প্রবেশ করলেই মামলা

নিজস্ব প্রতিবেদক: সরকার ঘোষিত সাতদিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন সকাল থেকেই পাল্টে গেছে রাজধানীর চিত্র। বৃষ্টির দিনে সড়ক একদম ফাঁকা। এদিকে যারা ঢাকার বাইরে থেকে রাজধানীতে প্রবেশ করতে চাচ্ছেন তাদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। জানা গেছে, রাজধানীতে প্রবেশের যুক্তিযুক্ত কারণ দেখাতে না পারলে জরিমানা কিংবা মামলা দিচ্ছে পুলিশ।

শুক্রবার (২ জুলাই) সকাল থেকে লকডাউনের মধ্যেই চলছে বৃষ্টি। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন চেক পয়েন্টে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা। বাইরে থেকে রাজধানীতে ঢোকা গাড়ির সংখ্যা আজ অনেক কম। যারা ঢুকছেন তারা অনেকেই জরুরি প্রয়োজনের বিষয়টি পুলিশকে অবহিত করেছেন। আর যারা অযৌক্তিক কারণে আসা-যাওয়া করছেন, তাদের নামে মামলা দেওয়া হচ্ছে।

গাবতলী পুলিশ চেকপোস্ট সরেজমিন ঘুরে দেখা গেছে, যেসব গাড়ি আমিনবাজার হয়ে রাজধানীতে প্রবেশ করছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাইরে বের হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাচ্ছেন পুলিশ সদস্যরা। অনেকেই বের হয়েছেন বিদেশে যাওয়ার জন্য করোনা টেস্ট করতে, কেউ রোগী দেখার জন্য হাসপাতালে যাচ্ছেন, আবার অনেকে বিনা কারণে রাজধানীরে ঢুকছে , আর তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে পুলিশ।

এসময় গাবতলি এলাকায় এক মোটরসাইকেল আরোহী পুলিশকে ফাঁকি দিয়ে যাওয়ার সময় ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে ঢাকায় প্রবেশে যুক্তিযুক্ত কারণ খুঁজে পায়নি পুলিশ। কর্তব্যরত পুলিশ জানায়, নির্দেশ অমান্য করা এবং মিথ্যা তথ্য দেওয়ায় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

এ বিষয়ে গাবতলী জোনের ট্রাফিক সার্জেন্ট সামসুদ্দিন সরকার বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করা এবং যথাযথ কারণ উপস্থাপন করতে না পারার কারণে অনেককে আমরা মামলা দিচ্ছি। করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে বাসায় থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। বাইরে বের হলে নিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, এমনকি পরিবারের সদস্যদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।’

করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। যা আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকবে।

সাননিউউ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা