জাতীয়

টিকা নিবন্ধন চলছে তিন ক্যাটাগরিতে

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনার বিস্তার কোনোভাবেই আটকানো যাচ্ছে না। সংক্রমণ রোধে সারাদেশে পালিত হচ্ছে কঠোর লকডাউন। দেশে যে পরিমানে টিকা আসছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। এ জন্য টিকার নিবন্ধন এখনও সবার জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি। করোনাভাইরাসের টিকার নিবন্ধনবিষয়ক সরকারি ওয়েবসাইটে (https://surokkha.gov.bd/) মাত্র তিনটি ক্যাটাগরিতে নিবন্ধন চলছে।

নিবন্ধন সাইটের তত্ত্বাবধানকারী আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় যে তিনটি ক্যাটাগরি নির্বাচন করে দিয়েছে, সেই তিনটিতেই এখন নিবন্ধন চলছে। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে আবারও টিকার নিবন্ধন শুরু হয়েছে।

‘সুরক্ষা’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন শুধু সম্মুখ সারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা-শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ের ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।

মূলত টিকা সংকটের কারনেই এখন পর্যন্ত মাত্র তিনটি ক্যাটাগরিতে নিবন্ধন চলছে। টিকার মজুদ বাড়ানো সম্ভব হলে ক্যাটাগরির সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা