জাতীয়

আজ দেশে আসছে ২৩ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ১২ ও চীন হতে ১১ লাখসহ মোট ২৩ লাখ টিকা আজ রাতে ঢাকায় আসছে। যুক্তরাষ্ট্র হতে শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে ও চীনের টিকা রাত ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ আসবে।

বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় মডার্নার ২৫ লাখ এবং চীন থেকে কেনা সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজ আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দেশে আসছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে মডার্নার টিকার ২৫ লাখ ডোজ নিয়ে দুটি বিমান বাংলাদেশের পথে রয়েছে। এর মধ্যে প্রথম চালানে ১২ লাখ ডোজ টিকা নিয়ে একটি বিমান শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। দ্বিতীয় চালানে শনিবার রাত সাড়ে ৮টায় ১৩ লাখ টিকা নিয়ে আরেকটি বিমান একই বিমানবন্দনে অবতরণ করবে।

মন্ত্রী বলেন, শুক্রবার মডার্নার টিকার প্রথম চালান আসার পরপরই রাত সাড়ে ১২টার দিকে প্রথম চালানে সিনোফার্মের টিকার ১২ লাখ ডোজ আসবে। শনিবার আরও ১৩ লাখ ডোজ টিকা আসবে। সব মিলিয়ে দুই দিনের মধ্যে ৪৫ লাখ টিকা পাওয়া যাবে বলে জানান তিনি।

রাতে মডার্না ও সিনোফার্মের টিকা গ্রহণের জন্য তিনি নিজেও বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, টিকা নিয়ে কয়েক মাস ধরে যে সংকট চলছিল তা দূর হতে যাচ্ছে- এটি আনন্দের খবর।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা