জাতীয়

বিস্ফোরণের তদন্তে নামবে পুলিশও

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মগবাজারে ওয়্যারলেস গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিশের বোমা নিস্ক্রিয়করণ টিম ও বিস্ফোরণ ইউনিটদের সদস্যদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

সোমবার (২৮ জুন) বেলা সোয়া ১১টার দিকে মগবাজারের ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে বিস্ফোরণের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রোববার (২৭ জুন) রাতে গঠিত এই তদন্ত কমিটি আজ সকাল থেকে কাজ শুরু করেছে।

নাশকতার আশঙ্কা কিনা এমন প্রশ্নে আইজিপি বলেন, দুই একদিন অপেক্ষা করি। বিস্ফোরণের বিষয়ে শঙ্কিত হওয়ার কারণ যদিও দেখছি না, তবে এখনই কমেন্ট না করি, সিদ্ধান্ত না দেই। রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করি।

সিলিন্ডার নাকি বৈদ্যুতিক ফুলকি থেকে বিস্ফোরণের সূত্রপাত তাও খতিয়ে দেখা হবে বলে জানান পুলিশপ্রধান।

তিনি জানান, মগবাজার ফ্লাইওভার পরীক্ষা-নিরীক্ষা করে অবস্থা ভালো থাকা সাপেক্ষে খুলে দেওয়া হবে। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক।

তবে, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম রোববার রাত ১১টার দিকে বলেছিলেন, ‘মগবাজারের ঘটনায় এখন পর্যন্ত সাত জন মারা গেছেন।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা