জাতীয়

প্রবাসীদের কোয়ারেন্টিনে ভর্তুকি দেয়া শুরু

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব থেকে ফেরা কর্মীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার ভর্তুকি হিসাবে সরকার যে ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে তার উদ্বোধন হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ জুন) থেকে শুরুতে ৪২ জনকে দিয়ে এ কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ওয়েজ কল্যাণ বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েজ কল্যাণ বোর্ডের এক কর্মকর্তা সান নিউজকে বলেন, ‘আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রবাসী কল্যাণ ভবনে সৌদি আরবগামী কর্মীদের হোটেল কোয়ারেন্টাইন খরচের ভর্তুকির চেক বিতরণ উদ্বোধন করবেন। আমাদের টার্গেট ছিল অনেক, কিন্তু করোনার জন্য লকডাউনের কারণে ঢাকার আশপাশের এলাকা থেকে লোকজন আনতে পারছি না। শুরুতে আমরা ৪২ জনকে দিচ্ছি। এদেরকে চেকের মাধ্যমে টাকাটা দেওয়া হবে। আজ এর উদ্বোধন করা হলো। এরপর টাকাটা ব্যাংকে চলে যাবে।’

জানা যায়, সৌদি প্রবাসীদের কোয়ারেন্টাইন খরচ দেওয়ার ঘোষণার পর গত ৭ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন খরচের ভর্তুকির জন্য ৯ হাজার ৯০০ আবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৭ হাজারের মতো যাচাই-বাছাই করা হয়েছে।

করোনাভাইরাস মহামারির মধ্যে সৌদি আরবে কোনো প্রবাসী কর্মী গেলে তাদেরকে কমপক্ষে সাত দিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সে কারণে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে কোয়ারেন্টাইনের খরচ বাবদ ২৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল, গত ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত ছুটি শেষে যারা নিজ খরচে সৌদি আরবে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করেছেন বা করবেন, তাদেরকে এই ভর্তুকি দেওয়া হবে। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ১০ জুনের নতুন নির্দেশনায় বলা হয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরোর (বিএমইটি) স্মার্টকার্ডধারী কিংবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নিবন্ধিত সৌদিগামী নতুন-পুরোনো সব প্রবাসী কর্মী সরকারি কোয়ারেন্টাইন ভর্তুকি পাবেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বলছে, এই ভর্তুকির টাকা সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা