জাতীয়

হেফাজতের সাবেক নেতা নাসির উদ্দিন রিমান্ডে

চট্টগ্রাম প্রতিনিধি: হেফাজতে ইসলামের সাবেক নেতা জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী সম্পাদক নাসির উদ্দিন মুনিরকে রিমান্ডে দিয়েছেন আদালত।

চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল বুধবার (২৩ জুন) শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

হাটহাজারী থানায় করা মামলায় নাসির উদ্দিন মুনিরকে ১০ দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেছিল পুলিশ। হাটহাজারীর আরও দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

হাটহাজারি থেকে সোমবার (২১ জুন) নাছির উদ্দীন মুনিরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, হেফাজতের যারা হাটহাজারীতে তাণ্ডব চালিয়েছেন তাদের মধ্যে অন্যতম নাসির উদ্দিন।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসেন। এ সফর কেন্দ্র করে হাটহাজারীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও হরতাল থেকে বিভিন্ন স্থানে সহিংসতা হয়। সহিংসতা চলাকালে হাটহাজারী থানায় আক্রমণ, ডাকবাংলো ভাঙচুর করে এবং ভূমি অফিসে অগ্নিসংযোগ করে হেফাজতের নেতাকর্মীরা। সড়কও অবরোধ করে রাখে দুই দিন। এসব ঘটনায় হাটহাজারীতে ১০টি মামলা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা