জাতীয়

ড্রেনে পড়ে যুবক নিখোঁজ

নিজ্বস প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ের উত্তর বাসাবো ঝিলপাড় মসজিদের পাশের ড্রেনে এক যুবক (২০) পড়ে গেছেন। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

আজ মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টার দিকে তিলপাড়ার ৭ নম্বর গলির উত্তর বাসাবো খালের ঝিলপাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছেন, তিনি ওই ড্রেন থেকে বোতল কুড়াতে গিয়ে সেখানে পড়ে যান এবং নিখোঁজ হন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, সকাল ১০টা ১৩ মিনিটে আমরা খবর পাই, ২০-২২ বছরের এক যুবক কালভার্ট থেকে খালে পড়ে গেছেন। খিলগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদরদফতরের একটি ডুবুরি দল সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। বৃষ্টির কারণে খালে প্রচণ্ড স্রোত রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান আছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা