জাতীয়

স্ত্রী হত্যা না কমায় উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও সমাজে স্ত্রী হত্যা না কমায় উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (২২ জুন) আপিল বিভাগের ভার্চ্যুয়াল বেঞ্চে স্ত্রী হত্যা সংক্রান্ত এক মামলার শুনানি গ্রহণ করা হয়। তখন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, এত ফাঁসির (মৃত্যুদণ্ডাদেশ) পরও দেশে স্ত্রী হত্যা কমছে না। স্ত্রী হত্যায় দেশে শতকরা ৮০-৯০ ভাগ মামলায় সাজা হয়, তারপরও এ অবস্থা!

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। পরে আদালত দৈনন্দিন কার্যতালিকায় থাকা অন্যান্য মামলার ওপর শুনানি শুরু করেন।

এর আগে গত ২৩ মে ধর্ষণের মামলায় আগাম জামিনের ক্ষেত্রে গাইডলাইন অনুসরণ করা হচ্ছে না বলেও উষ্মা প্রকাশ করেছিলেন আপিল বিভাগ।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা