জাতীয়

ভ্যাকসিনের দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন 

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশি অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিনের দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশি চীনা শিক্ষার্থীরা।

সোমবার ( ২১ জুন) প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে নানজিং সাইন্স টেকনোলজি ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহিম ফয়সাল বলেন ,পূর্ব ঘোষণা অনুযায়ী তাদেরকে যেনও দ্রুত ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসা হয় এবং চীনা এম্বেসী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে খুব দ্রুত চীনে ফিরিয়ে নেবার ব্যবস্থা করা হয়।

সে সময় শিক্ষার্থীরা অভিযোগ করে আরও বলেন, দিনে দিনে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই যাচ্ছে। এমবিবিএস শিক্ষার্থীদের জন্য সমস্যাটা আরো বেশি প্রকট হচ্ছে এবং ইন্টার্নশিপের সুযোগ না পাওয়ায় অনেক শিক্ষার্থী ডিগ্রী নিয়ে সংশয়ের মধ্যে পরেছে।

চীনা সাইন্স টেকনোলজি শিক্ষার্থী মারুফ হাসান বলেন, আমরা প্রায় দেড় বছর যাবত দেশে আছি। কিন্তু সরকার এখন পর্যন্ত কোন আমাদের চীনা ভ্যাকসিন এর আওতাই আনার কোন উদ্যোগ নেয়নি। আমরা আমাদের শিক্ষাজীবন নিয়ে চিন্তিত।

এছাড়া শিক্ষার্থীদের মাসিক ভাতা বন্ধ থাকায় তাদের অর্থনৈতিক সমস্যা সহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন পাশাপাশি অনলাইনে গবেষণার কাজও নিয়মিত চালিয়ে যেতে পারছেন না। এজন্য তাদের ব্যাবহারিক ক্লাস,গবেষণার কাজ ও ইন্টার্নশিপের কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে ভয়েস অফ বাংলাদেশী স্টুডেন্টস ইন চায়নার সমন্বয়ক রাব্বি বলেন, আমরা বার বার পরাষ্ট্রমন্ত্রনালয়ে লিখিত আবেদন করেছি। বার বার আমাদের আশা দিয়ে কথা রাখেনি মন্ত্রনালয়। ফলে আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

রাব্বি আরও বলেন, চীনা সরকার বলে দিয়েছে আমরা শুধুমাত্র চীনা ভ্যাকসিন ডোজ নিলে চীন ফিরতে পারবো। তাই আমাদের দাবি একটাই সরকার দ্রুত চীন থেকে আসা ভ্যাকসিন অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের ভ্যাকসিন দিয়ে চীনে যাওয়ার সুযোগ করে দিক।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা