জাতীয়

ক্ষতিপূরণ চান আইসিএলের ৫ লাখ গ্রাহক

নিজস্ব প্রতিবেদক : নিজেদের জমানো আমাতন দাবি করেছেন মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আইসিএল)র ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। তাদের অভিযোগ, আইসিএলের প্রতারণার কারণে পাঁচ লাখ গ্রাহক আজ নিঃস্ব। কোম্পানিটি গ্রাহকদের আমানতের কোটি কোটি টাকায় নিজেদের নামে সম্পত্তির পাহাড় গড়েছে।

বুধবার (১৬ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা এ দাবি করেন।

ক্ষতিগ্রস্ত গ্রাহকের পক্ষে শরীফুল ইসলাম পাবেল জানান, ৫ লক্ষাধিক সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আমানত গ্রহণ করেছে আইসিএলের ব্যবস্থাপনা পরিচালক এইচ এন এম শফিকুর রহমান এবং তার স্ত্রী শামসুন্নাহার মিনা। পরে তারা নামে-বেনামে এই অর্থে দেশে-বিদেশে নিজেদের নামে সম্পত্তির পাহাড় গড়েছে। আমরা হাজার হাজার গ্রাহক আজ রাস্তায়, আমাদের সকল অর্থ আইসিএলে আমানত রেখেছি।

তিনি বলেন, গত ২৬ মে র‌্যাব-৪ অভিযান চালিয়ে রাজধানীর বাংলামোটরের একটি বাসায় আত্মগোপনে থাকা আইসিএলের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান এবং তার স্ত্রী শামসুন্নাহার মিনাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। শফিকের নামে দেশের বিভিন্ন থানায় শতাধিক মামলায় ৫০টির অধিক গ্রেফতারি পরোয়ানা জারি আছে।

মামুন অভিযোগ করেন, সমবায় আইন অমান্য করে শাখা কার্যক্রম পরিচালনা, ব্যাংকিং ব্যবসা করা, সমবায়ের অসাধু কর্মকর্তাদের ঘুষ বাণিজ্যের মাধ্যমে এই ধরণের অপকর্ম চালিয়ে যাওয়া শফিকুরের একটি অপকৌশল। সমবায় অধিদপ্তরের এসব কর্মকর্তাদের বিরুদ্ধে দুদক কর্তৃক মামলা ও তদন্ত পরিচালিত না হলে এসব প্রতারকদের দ্বারা সাধারণ মানুষ সারাজীবন প্রতারিত হতেই থাকবে। তাই আমরা আইসিএলের দ্বারা ক্ষতিগ্রস্ত ও প্রতারিতরা সরকারের কাছে ক্ষতিপূরণ ও ন্যায় বিচার দাবি করছি।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা