জাতীয়

‘বর্তমান সরকার গণমাধ্যমের বিকাশের পক্ষে’

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার গণমাধ্যমের বিকাশের পক্ষে বলে মন্তব্য করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি আরও বলেছেন, সমাজ, রাষ্ট্র, দেশ ও মানুষের কল্যাণে গণমাধ্যমকে বিকশিত হতে হবে। যত বেশি মত, তত বেশি পথ হবে। গণমাধ্যম যত মুক্তচিন্তার বহিঃপ্রকাশ ঘটাবে, তত বেশি চিন্তার জগৎ উন্মোচিত হবে।

মঙ্গলবার (১৫ই জুন) দুপুরে রাজধানীর পল্টনে নোয়াখালী জেলা সমিতি মিলনায়তনে দৈনিক নোয়াখালী প্রতিদিন পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রের জন্য গণমাধ্যমের প্রয়োজনীয়তা অপরিহার্য। কারণ গণমাধ্যম ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দেয়। ফলে আমরা যারা সরকারে থাকি, রাষ্ট্রের দায়িত্বে থাকি, তারা সঠিক কাজটি করার সুযোগ পাই।

তিনি বলেন, গণমাধ্যমে সমালোচনা যেমন থাকবে, পাশাপাশি সরকারের উন্নয়ন ও অগ্রগতির চিত্র সামনে নিয়ে আসতে হবে। তাহলে মানুষ বুঝবে কিছু ভুল থাকলেও সরকার মূলত ভালো কাজ করে।

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সংবাদমাধ্যমে সম্পৃক্ত হওয়া মানে কঠিনকে ভালোবাসা। সাংবাদিকদের জন্য একটা কথা প্রযোজ্য সেটা হলো, ‘কঠিনেরে ভালোবাসিলাম’।

দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. রফিকুল আনোয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদকমণ্ডলীর সভাপতি নাসির উদ্দিন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক, নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাফর সেলিম প্রমুখ বক্তব্য প্রদান করেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা