জাতীয়

বোট ক্লাব ‘ভূতের বাড়ি’

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে এখন আলোচনায় ঢাকা বোট ক্লাব। সেই সাথে এখন চিত্রনায়িকা পরীমণি। সঙ্গে ঢাকা বোট ক্লাব এবং আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।

গত ৮ জুন রাতে এই ক্লাবেই ব্যবসায়ী নাসির উদ্দিন ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ পরীমণির। এ অভিযোগে তিনি মামলাও দায়ের করেছেন। এরপর থেকেই পরীমণি, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও এই ঢাকা বোট ক্লাব টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।

মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ সড়কে বিরুলিয়া ব্রিজের একটু পরেই তুরাগ নদীর তীর ঘেঁষে এই বোট ক্লাবের অবস্থান।

এ বছরের ফেব্রুয়ারি মাসে চালু হয় ক্লাবটি

এ বছরের ফেব্রুয়ারি মাসে চালু হওয়া ক্লাবটি প্রায় প্রতিদিনই পার্টি মুডে থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন। দামি দামি গাড়ি হাঁকিয়ে ধনীরা এখানে আসতেন আনন্দ উৎসবে মাততে। তবে এখন পরিস্থিতি একেবারে অন্যরকম। সুনসান নীরবতা এখন ক্লাব আঙিনায়। অনেকটা ভূতের বাড়ির নির্জন পড়ে আছে ক্লাবটি।

সেখানকার নিরাপত্তা কর্মীদের ভাষ্য মতে, ক্লাবটি প্রতিদিন সাধারণত বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চালু থাকে।

তবে স্থানীয়রা বলছেন, কখনও কখনও এটি গভীর রাত পর্যন্ত খোলা থাকে। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে মানুষের আনাগোনা থাকে বেশি।

মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ সড়কে বিরুলিয়া ব্রিজের একটু পরেই তুরাগ নদীর তীর ঘেঁষে এই বোট ক্লাবের অবস্থান।

আজ (মঙ্গলবার) দুপুর থেকে বিকেল পর্যন্ত এই ক্লাবের সামনে অবস্থান করে দেখা গেছে, ক্লাবটিতে কেউ বা কোনো গাড়ি প্রবেশ করেনি। প্রধান সড়কের পাশে গেটে শুধুমাত্র দুজন নিরাপত্তাকর্মীকে বসে থাকতে দেখা গেছে।

একজন নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, সদস্য ছাড়া এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। ভেতরে এখন কেউ নেই। সিকিউরিটি ইনচার্জও নেই। আর ভেতরে কী হয়, না হয় সে বিষয়ে কিছু বলতে পারবো না। আমরা তো থাকি বাইরে। তবে দুদিন ধরে লোকজন কম আসছে। অনেকটা বন্ধের মতোই আছে ।

ক্লাবটির সামনের রাস্তার বিপরীতে থাকা মেট্রোরেল প্রজেক্টের এক কর্মী বলেন, ‘এখানে প্রায় প্রতিদিনই বিকেল থেকে দামি দামি গাড়িতে করে লোকজন আসে। অনেক রাত পর্যন্ত থাকে। ভেতরে কী করে জানি না।

আমাদের তো আর ভেতরে ঢুকতে দেয় না। অনেক মেয়ে-ছেলে আসে। হয়তো পার্টি-টার্টি করে। পরীমণির ঘটনার পর জানলাম এখানে তারা মদ খায়।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা