জাতীয়

রাজধানীতে যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে মাহমুদুল হাসান (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশংকাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৫জুন) বিকাল সাড়ে ৩টায় এ ঘটনাটি ঘটে।

পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আলিম তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিটি হাসপাতাল, সেখান থেকে ইবনে সিনহা হাসপাতাল নিয়ে যান।

স্বজনদের সংবাদ দিলে তারা এসে সেখান থেকে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

উদ্ধারকারী ওই পুলিশ সদস্য সাংবাদিকদের জানিয়েছেন, তিনি সে সময় ওই পথ দিয়ে সিভিল পোশাকে যাচ্ছিলেন। তিনি দেখতে পান এক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে কাতরাচ্ছিলেন। আশেপাশে অনেক লোক সমাগম থাকলেও কেউ এগিয়ে আসছিল না। পরে তিনি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতের কাছ থেকে নম্বর নিয়ে তার বোনকে সংবাদ দেন।

এ দিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, তার অবস্থা আশংকাজনক।

আহত মাহমুদুল হাসানের বড় বোন হাজেরা রহমান জানিয়েছেন, আদাবরের শেখেরটেক এলাকার ৭ নম্বর রোডের ৪২ নম্বর ভাড়া বাসায় পরিবারের সাথে থাকেন ওই যুবক। তার বাবার নাম বজলুর রহমান সিরাজ। তাদের একটি গাড়ি মেরামতের ওর্য়াকশপ রয়েছে। সেখানে মাহমুদুল কাজ করতো।

একই এলাকার পূর্ব পরিচিত হৃদয় নামে এক যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে হৃদয়সহ ৪/৫ জন যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে মোহাম্মদপুর লালমাটিয়া মহিলা কলেজের বিপরীতে ওয়াসা গেইটের সামনে ফেলে রেখে যায়।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এসআই মো. রবিউল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলের আশপাশের ভবন থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেখানে দেখা গেছে চার জন ছিল। তিনজন দৌড়ে যাচ্ছে, একজন তাদের পেছেন দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে সন্ত্রাসীদের শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, হামলার শিকার মাহমুদুল হাসানের অবস্থা আশংকাজনক।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা