জাতীয়

থাইল্যান্ডে আটক ৬১ বাংলাদেশি দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক : থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

রোববার (৩০ মে) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশির সঙ্গে থাইল্যান্ডসহ অন্য দেশের নাগরিকরাও ঢাকায় ফিরেছেন। আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হাই থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের এ নিয়ে গত এক বছরে ১৪ দফায় ফিরিয়ে আনা হলো। এছাড়া থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস আরও দুই দফায় কম্বোডিয়া থেকে ১৩৫ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা